৭ মে ২০২৬

গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জন নিহত

বাংলাপ্রেস ডেস্ক: গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের কারো নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে, নিহতদের মধ্যে ১০ জন বয়স্ক এবং ৩ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টিতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ট্রাকে থাকা রড ত্রিপল দিয়ে ঢাকা ছিল। আর ত্রিপলের ওপর মানুষ ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে নিচে চাপা পড়া মানুষগুলো বের হতে পারিনি।

ঘটনাস্থলেই তারা মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় পাঠানো হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি