৮ মে ২০২৬

গাইবান্ধায় সরকারি পরিষেবার কার্যকারিতা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাইবান্ধায় সরকারি পরিষেবার কার্যকারিতা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে সংবাদদাতা : বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের গণতান্ত্রিক সুশাসনেজনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন (রিকল-২০২১) প্রকল্পের উদ্যোগে শনিবার দুপুরে কমিউনিটিপর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, সুশীল সমাজ এবং সিবিও কমিটির ৫০ জন উপস্থিত ছিলেন।

প্রকল্পটির জেলা সমন্বয়ক বাহারাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও এসডিজি অর্জনে জেলা পর্যায়ে নেটওয়ার্র্ক গঠন কমিটির সভাপতি প্রফেসর মো. খলিলুর রহমান, ফুলছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম, ফুলছড়ি ডিগ্রি কলেজের প্রভাষক পারভীন আক্তার, কবি মোহাম্মদ আলী, সাংবাদিক কে এম রেজাউল হক, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, এ বি এম ছাত্তার, সরকার মো. শহীদুজ্জামান, উজ্জ্বল চক্রবর্ত্তী, শাহ আলম জাদু ও ফুলছড়ির দেলুয়াবাড়ী গ্রামের সমাজভিত্তিক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি