গাইবান্ধায় সাহসী সাংসদ চাইলে মশালে ভোট দিন : ইনু
রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : আগামী পাঁচ বছর দুর্নীতি ও বৈষম্য উচ্ছেদ এবং সুশাসন কার্যকর করার চ্যালেঞ্জ জানিয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে আমি এই আসনে মশাল মার্কা নিয়ে খাদেমুল ইসলাম খুদিকে নির্বাচন করার অনুমতি দিয়েছি।
তিনি বলেছেন, নৌকা মার্কা, লাঙ্গল মার্কা ও মশাল মার্কা তিনটাই মহাজোটের শরিক দলের মার্কা। যেহেতু ২৭ তারিখ নির্বাচন হচ্ছে একটি আসনে গত ৩০ তারিখের ভোট বাংলাদেশে কে সরকার গঠন করবে তা ফয়সালা করে দিয়েছে। সুতরাং এই আসনে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী না হলেও সরকারের কোন ক্ষতি নাই। কিন্তু জাসদের মশাল জিতলে বাংলাদেশের সংসদে একজন তরুণ, সাহসী, সৎ এমপি পাবেন।
রবিবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নির্বাচন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদির নির্বাচনী জনসভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন।
হাসানুল হক ইনু আরও বলেন, যারা নির্বাচনে হেরেছে, সেই পরাজিত সাম্প্রদায়িক শক্তির যাতে পুররুথথান না হয় সেই জন্য ১৪ দল মহাজোটকে রক্ষা করতে হবে। যে বিপুল বিজয় হয়েছে, অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই বিজয়কে সংগত করবে, স্থায়ী করতে হবে। আমরা বাংলাদেশে আমাদের ভবিষ্যতে আর সন্ত্রাস চাইনা, হানাহানি চাইনা, ধর্ম নিয়ে বিদ্বেষ চাই না, অশান্তি চাই না। আমরা শান্তির বাংলাদেশ চাই। যাতে উন্নয়নের পথে মাথা উঁচু করে হাটতে পারে। এই এলাকায় নদী খননসহ ভাঙ্গনরোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের প্রতিশ্রুতি দিয়ে খাদেমুল ইসলাম খুদিকে ভোট দেওয়ার আহবান জানান হাসানুল হক ইনু।
সাদুল্লাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জনের সভাপতিত্বে এই নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন আকতার, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ডা. একরাম হোসেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি, জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি জিয়াউল হক জনি, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাদুল্লাপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিজার রহমান বাদল, জেলা শ্রমিক জোটের সদস্য সচিব নুর মোহাম্মদ বাবু, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ ও বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সভাপতি রাকিব হাসান সীমান্ত প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর এই আসনের ভোটগ্রহন বন্ধ থাকে। আগামী ২৭ জানুয়ারি এই আসনের নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি