৬ মে ২০২৬

গাইবান্ধায় রফিকুল ইসলাম খোকা শিক্ষাবৃত্তি প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় রফিকুল ইসলাম খোকা শিক্ষাবৃত্তি প্রদান

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : গাইবান্ধা পৌর এলাকার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থীকে মঙ্গলবার দুপুরে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ টাকা দেওয়া হয়েছে। মরহুম রফিকুল ইসলাম খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়। মরহুম রফিকুল ইসলামের সহধর্মিনি হাসিনা মুরশীদ শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন।

এ সময় স্কুলের প্রধান শিক্ষক নীলুফা আখতার খানমসহ শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ২০১৬ সাল থেকে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পাঁচজন করে শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে। বছরে দু’দফায় প্রতি শিক্ষার্থীকে ৩ হাজার ৬০০ টাকা করে প্রদান করা হয়।

এবারের শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রেজাউন্নবী সাগর, নিলুফা জাহান, সানজিদা আক্তার বর্ষা, ছাদিয়া বানু চাঁদনী এবং নিশাত সাদেকীন রিয়া। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তুলতে এবং শিক্ষায় সহায়তার উদ্দেশ্যে এই শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে বলে জানা গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি