৮ মে ২০২৬

গাইবান্ধায় ওমেরা এলপিজি'র রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় ওমেরা এলপিজি'র রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে সংবাদদাতা : গাইবান্ধা শহরে শহীদ আনোয়ার হোসেন সড়কের হোটেল আর রহমান মিলনায়তনে ওমেরা এলপি গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রেতাদের নিয়ে রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এই সম্মেলনের আয়োজন করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শহরের বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হাসান মাহমুদ। পরে ওমেরা এলপিজির জেলা পরিশেক লামিয়া এন্টার প্রাইজের সহযোগিতায় ও স্বত্তাধিকারী এ কে এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক (উত্তরাঞ্চল) সবুজ হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার টেরিটরি সেলস অফিসার নুরুল আমিন মুন্না।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. মাসুদুর রহমান নয়ন। সম্মেলনে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার ১৮০ জন খুচরা বিক্রেতা উপস্থিত ছিলেন। সম্মেলনে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম শেখানো হয় বিক্রেতাদের।

এ ছাড়া র‌্যাফেল ড্র শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও প্রশ্নোত্তর পর্বে খুচরা বিক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি। প্রধান অতিথি সহকারী ব্যবস্থাপক সবুজ হোসাইন তার বক্তব্যে বলেন, ২০১৫ সালের মার্চ থেকে ওমেরা এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি শুরু হয়। যা এখন ৩৬ লাখ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভালো গুন ও মানের কারণে অতিদ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে এই গ্যাস সিলিন্ডার।

গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে সাড়ে পাঁচ কেজি, ১২ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। যে কোন গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে দুর্গন্ধ ছড়ালে কোনক্রমেই আগুন ধরানো যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নাহলে দুর্ঘটনায় প্রাণহানীর আশংকা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি