গাইবান্ধায় নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৭

গাইবান্ধা থেকে সংবাদদাতা : গাইবান্ধার সদর উপজেলার গিদারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৭জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার গিদারি ইউনিয়নে ধুতিচড়ার নয়াগ্রামে সকাল ৮টার দিকে ৫০জনের মতো বিভিন্ন বয়সী লোকজন নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন। তারা সবাই চরে ভুট্টার কাজে যাচ্ছিলেন। মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। একজনের মৃত্যু হয়। বাকিরা সাঁতরে কূলে আসতে পারলেও ৬-৭জন নিখোঁজ রয়েছে।
নিতের নাম রোকেয়া বেগম (৪৫)। তিনি ধুতিচড়াগ্রামের ইনশের আলীর স্ত্রী। নিখোঁজ রয়েছেন একই এলাকার আংশুর মিয়া (৪০), নিমহাজের মেয়ে মেরেনা (১৩) এবং দক্ষিণ গিদারি গ্রামের আয়জল মিয়ার স্ত্রী ফিরোজা (৫০) ও সাজু মিয়ার মেয়ে শান্ত্বনা (১০)
স্থানীয়রা বিভিন্ন ভাবে তাদের উদ্ধারের চেষ্টা করছে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের লিডার বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে রংপুর থেকে ডুবুরিদল রওনা হয়েছে। এখনো ৬-৭জন নিখোঁজ বলে জানা গেছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি