৫ মে ২০২৬

গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : বেগম রোকেয়া দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ইমেজ প্লাস প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রহমতপুর এম এম উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

ইমেজ প্লাস প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর হামিদা বানু রিক্তার সঞ্চালনায় ও সিভিল সোসাইটি ফোরামের সদস্য কাজী মাওলানা মো. শাহজাহান আলী সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইমেজ প্লাসের প্রজেক্ট ম্যানেজার কানিজ হুসনা আফরোজা পলি, সিভিল সোসাইটি ফোরামের সদস্য মায়া রানী পোদ্দার, অঞ্জলী রানী দেবী, কাকলি সাহা, ইমেজ প্লাসের ফিল্ড ফ্যাসিলেটেটর সেলিনা খাতুন, স্পাউজ বেলাল হোসেন, বিবাহিত কিশোরী হোসনে আরা বেগম ও অবিবাহিত কিশোরী মারুফা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা ও তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষার বিস্তার ও সমাজসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ আমাদের দেশের নারীরা স্বাধীনতার যে স্বাদ পেয়েছেন তার পথিকৃত বেগম রোকেয়া। নারীরা এখন তাদের অধিকার নিয়ে দাবি করছেন সেই সচেতনতা সৃষ্টিতে বেগম রোকেয়ার অবদান অবিস্মরনীয়।

সভায় স্পাউজ, শাশুড়ি, অবিবাহিত কিশোরী, চেঞ্জমেকার ও ফিল্ড ফ্যাসিলেটেটররা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ইমেজ প্লাস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারিরা জেলা শহরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এক র‌্যালিতে অংশ নেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি