৫ মে ২০২৬

গাইবান্ধায় এসএসসি ০২ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কাপড় বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাইবান্ধায় এসএসসি ০২ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কাপড় বিতরণ

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০২ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘০২ ব্যাচ’ এর উদ্যোগে ঈদের নতুন কাপড় দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা শহরের রেলকলোনী, তিন মাইল, ডেভিড কোম্পানীপাড়াসহ কয়েকটি এলাকার ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে এই কাপড় দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা শহরের রেলকলোনীতে জুম বাংলাদেশ স্কুল চত্ত¡রসহ ওইসব এলাকায় গিয়ে নতুন এসব কাপড় বিতরণ করা হয়। কাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন ০২ ব্যাচের নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, শাহরুখ খান রাসেল, মো. রয়েল হাসান, খন্দকার সোমেল, মো. রন্ধসঢ়;জন, নুরুল আলম রকি, রউশন কবির রানা, তামজিদ হাক্কানি, রোকশান রিমা, হাসান আব্দুল্লাহ আল মামুন রঞ্জন ও মাহমুদুল হাসান মুরাদ প্রমুখ। এর আগে ০২ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ, শীতকালে শীতবস্ত্র, ঈদের খাদ্যসহ নতুন কাপড় ও করোনায় কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন জনসেবামূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ০২ ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান রোজ। গাইবান্ধার সাত উপজেলার এসএসসির ০২ ব্যাচের কেউ চাইলে এই সংগঠনটির সাথে যুক্ত হতে পারেন। যোগাযোগ- রাকিব হাসান রোজ, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মোবাইল নম্বর- ০১৭১৩-১৯৮৯১০ ও নাহিদ হাসান চৌধুরী রিয়াদ-০১৭১৭৪৫১৫০২।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি