৮ মে ২০২৬

গাইবান্ধায় বিডি ক্লিনের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় বিডি ক্লিনের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে: গাইবান্ধা জেলা সদর হাসপাতাল সড়ক, হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ গেট, ড্রেন ও বাগানসহ আশেপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার- পরিচ্ছন্ন করা হয়েছে। গতকাল রবিবার সকালে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আল মাহামুদ আলম। কর্মসূচিতে অংশ নেন বিডি ক্লিনের প্রতিনিধি সৈয়দ ইসমে আজম প্রসন্ন, সদস্য সৌন বিনতে হামদ, মাশরুকা ইসলাম রিয়া, নিশাদ বাবু, নাজমুল ইসলাম নিশাদ, মো. মানিক, শাহ তাসনিমুল তাসীন, সঞ্জয় কুমার মহন্ত, নুহিদ হাসান স্বাধীন, বিধান সরকার, কাওছার আহমেদ রুবাই, নিফাত হাসনাত, রাহুল পারভেজ ইমরান, আরিফ রহমান, রিয়াদুল ইসলাম রাকিব ও আহমেদ ইশতিয়াক প্রমুখ।

কর্মসূচি চলাকালে হাসপাতালের সামনে ওষুধ ও মুদি ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে সচেতন করা হয় এবং সংগৃহীত ৩১ ব্যাগ ময়লা-আবর্জনা হাসপাতালের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি