৪ মে ২০২৬

গাইবান্ধায় বিডি ক্লিনের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের শপথ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় বিডি ক্লিনের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের শপথ

গাইবান্ধা থেকে সংবাদদাতা : স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের বসতবাড়ি ও বিদ্যালয়ের চারপাশ এবং রাস্তাঘাটসহ সরকারি-বেসরকারি বিভিন্নস্থাপনায় চলাফেরার সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে শপথ করানোহয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পৌর এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থীকে এই শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিনের সদস্য শেখ রাহুল পারভেজ ইমরান ও শাহ তাসনিমুল তাসিন।

উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আজিজা বেগম, সহকারী শিক্ষক সাইদা পারভীন, ইফতিয়া বানু, আলহামরা লায়লা, বিডি ক্লিনের প্রতিনিধি রিমন হোসেন রোহান, ইসমে আজম প্রসন্ন, সদস্য রাকিব, মুগ্ধ, রোদেলা, লিন, নিশা ও জ্যোতি প্রমুখ।

বিপি/আর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি