গাইবান্ধায় বাঁধনের উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান করার প্রতিশ্রুতি দিলেন ৩৮ জন
গাইবান্ধা প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট এর উদ্যোগে এক কর্মসূচিতে ৩৮ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করার প্রুতিশ্রুতি দিয়েছেন। গত রোববার গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে এই প্রতিশ্রুতি দেয় এসব শিক্ষার্থী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁধন এই কর্মসূচির আয়োজন করে। স্বেচ্ছায় রক্তদানের প্রুতিশ্রুতি দেওয়া এসব শিক্ষার্থী গাইবান্ধা সরকারি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে। এ দিন বিনামুল্যে ৭৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় বাঁধনের সদস্যরা।
সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম কে রনি, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি এস এম ওবায়দুল ইসলাম, সভাপতি মো. মিল্লাত হোসাইন, সহ-সভাপতি শিপন কুমার ও মো. আলামিন রাহী, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সাগর আহম্মেদ, সংগঠনিক সম্পাদক মো. তিতুমীর প্রধান, প্রচার সম্পাদক উম্মে হাবিবা কণা, দপ্তর সম্পাদক মোছা. উম্মে কুলসুম আঁখি,কার্যকরি সদস্য সোহেল রানা, আসিফ আকবর, নয়ন কুমার, আব্দুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন শ্লোগাণে গাইবান্ধা সরকারি কলেজে বাঁধন কার্যক্রম শুরু করে ২০১৭ সালের ২৭ নভেম্বর থেকে। ইতোমধ্যে পাঁচ শতাধীক রোগীকে বিভিন্ন গ্রুপের রক্ত দিয়েছে ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এই সংগঠনটি। রক্তের প্রয়োজনে বাঁধনের সভাপতি মিল্লাত হোসাইনের সাথে ০১৭৭৭-৩৩৫৬১৫ এই মোবাইল নম্বরে ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সাথে ০১৭৯৪-৯২৬৯২৮ এই মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি