গাইবান্ধায় বাজার ও ব্যবসায়ি কমিটির প্রতিনিধিদের নিয়ে ব্র্যাক ইউডিপির পিআরএ অনুষ্ঠিত
রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : গাইবান্ধা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) আয়োজনে স্থানীয় বাজার ও ব্যবসায়ি কমিটির প্রতিনিধিদের নিয়ে পিআরএ (অংশগ্রহনমূলক গ্রামীণ মূল্যায়ন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হলরুমে এই পিআরএ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এই পিআরএতে বক্তব্য রাখেন আতাউল গণি ও সেকেন্দার আলী প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যবসায়ি জুয়েল সরকার, এমামুল হক, মাহফুজুল ইসলাম ও নীরব হাসান প্রমুখ। পিআরএ কার্যক্রমটি পরিচালনা করেন গাইবান্ধা আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আরসাদ আনিছুর রহমান। এতে সহযোগিতা করেন ইউডিপির কমিউনিটি অর্গানাইজার আসমাউল হুসনা ও ক্যামেলিয়া খোরশেদ।
সভায় গাইবান্ধা পৌরসভার নাগরিকদের উন্নয়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় তুলে ধরা হয়। পিআরএ কার্যক্রমে ব্যবসায়িরা আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন ও সফলতা কামনা করেন। উল্লেখ্য, নগরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্মকর্মস্থান বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সাল থেকে কাজ করছে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি