গাইবান্ধায় আইটি প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান
রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আইটিতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৪৪ জন শিক্ষার্থীর মাঝে সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬মার্চ) বিকেলে উপজেলার বামনডাঙ্গা বন্দর এলাকায় সনদ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা। সৌমেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের চেয়ারম্যান আবুল কাশেম, ঘাঘট চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক মাসুদুর রহমান, বামনডাঙ্গা আইটির পরিচালক ইঞ্জি: রেজাউল ইসলাম বাদল, বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম লিটন, প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হোসেন, সাংবাদিক শেখ মামুন-উর-রশিদ ও শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা প্রমুখ।
এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বিজয়ীদের মাঝে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি