৫ মে ২০২৬

গাইবান্ধায় ৭০০ পিপিই ও ৫ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাইবান্ধায় ৭০০ পিপিই ও ৫ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে: করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি বেসরকারি ক্লিনিকে ৭০০ পিপিই (পারসোনাল প্রোটেকশন ইক্যুয়িপমেন্ট) ও ৫ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. আবদুল মতিন এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে এসব পিপিই ও মাস্ক দেয়া হয়। এসব পিপিই বা ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম তৈরি করেছে দেশের প্রথম সারির ফ্যাশন হাউজ ‘স্মার্টেক্স বাংলাদেশ’। আগামীতে আরও এসব পিপিই ও মাস্ক বিতরণ করা হবে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহফুজার রহমান, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোকসেদুল হাসান সাজু প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি