গাইবান্ধার তুলসীঘাটে রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান
রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গাইবান্ধা মহকুমার প্রাক্তন এসডিও কাজী হাবিবুল্লাহ হক এবং তার সহধর্মীনি মিসেস রেবেকা হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী হাবিবুল্লাহ হক ও মিসেস রেবেকা হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসুন কুমার চক্রবর্তী। এ ছাড়া আরও বক্তব্য রাখে বিদ্যালয়টির শিক্ষার্থী উপমা সরকার ও অংকিতা সরকার।
স্বরচিত কবিতা ও গানে শ্রদ্ধার্ঘ অর্পন করে শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতাকে বরণ করে নেন। প্রথমে দেশাত্ববোধক গান দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর অভিনন্দনপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক দীলিপ কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক অঞ্জলী রানী দেবী। অষ্টম, নবম ও দশম শ্রেণিতে সর্বোচ্চ গ্রেডে উত্তীর্ণ তিনজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠাতা কাজী হাবিবুল্লাহ হক। অনুষ্ঠানে বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বর্তমান শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৬৫ সালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাটে প্রতিষ্ঠিত হয় রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে আশেপাশের বিভিন্ন এলাকায় নারী শিক্ষার প্রসারে অগ্রনী ভূমিকা পালন করে বিদ্যালয়টি। বিদ্যালয়টির ছাত্রীরা জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫সহ ভালো ফলাফল অর্জন করে থাকে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা কাজী হাবিবুল্লাহ হক ও মিসেস রেবেকা হাবিব বিদ্যালয়টির সহপাঠ্যক্রম কার্যক্রম দেখে প্রশংসা করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি