৫ মে ২০২৬

গাইবান্ধা-সাদুল্লাপুর-মাদারগঞ্জ-শানেরহাট-বড়দরগাহ সড়কের বেহাল দশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধা-সাদুল্লাপুর-মাদারগঞ্জ-শানেরহাট-বড়দরগাহ সড়কের বেহাল দশা

গাইবান্ধা থেকে রওশন আলম পাপুল : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ-শানেরহাট-বড়দরগাহ সড়কের মাদারগঞ্জ থেকে ছোট পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চার কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে ভীষণ কষ্ট পেতে হচ্ছে গাইবান্ধা ও রংপুরের পাঁচ উপজেলার দুই সহস্রাধিক রোগীকে। গাইবান্ধা থেকে পলাশবাড়ী হয়ে রংপুরে যেতে বেশি সময় লাগে। আর সাদুল্লাপুর-মাদারগঞ্জ-বড়দরগাহ দিয়ে রংপুর যেতে প্রায় ১২ কিলোমিটার রাস্তা কম হয়। আর এই রাস্তাটি ব্যবহার করে থাকেন গাইবান্ধার অ্যাম্বুলেন্স চালকরা। তাই অসুস্থ্য রোগীদের কথা চিন্তা করে দ্রুত এই বেহাল রাস্তার প্রশস্থতা বাড়িয়ে পুনঃপাকাকরণ করার দাবি করেছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মিঠিপুরের ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে বাস, মাইক্রোবাস, রিকসা-ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইকসহ অন্যান্য যানবাহনে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার মানুষকে। বিশেষ করে গর্ভবতী নারী ও বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে চরম বিপাকে পড়েন তাদের স্বজনরা। গাইবান্ধা-সাদুল্লাপুর-মাদারগঞ্জ-বড়দরগাহ এই রাস্তাটি ব্যবহার করে অল্প সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে যাতায়াতে ভোগান্তির শিকার হন রোগীরা।

তাই রংপুরে যেতে অনেক অ্যাম্বুলেন্সচালকরা বাধ্য হয়ে পলাশবাড়ী হয়ে প্রায় ১২ কিলোমিটার বেশি এলাকা ঘুরে চলাচল করেন। আর এতে করে সময় নষ্ট হওয়ার জন্য অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নসহ গাইবান্ধা জেলা সদর হাসপাতাল, সাদুল্লাপুর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে প্রতি বছর দুই সহ¯্রাধীক রোগী যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজ, ক্লিনিক ও ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে।

 

সরেজমিনে দেখা গেছে, রংপুরের মাদারগঞ্জ থেকে ছোট পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পর্যন্ত রাস্তাটির অসংখ্য স্থানে কার্পেটিং (পিচ) উঠে গেছে। বেশ কিছু জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এ পথে চলাচলকারী যানবাহনগুলো চলে হেলে-দুলে। এতে করে চলাচলে সময় বেশি লাগছে। এই ছোট পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে শানেরহাট বাজার পর্যন্ত রাস্তাটি বেশ ভালো। আর সামান্য কিছু ছাড়া শানেরহাট থেকে বড়দরগাহ পর্যন্ত রাস্তাটি ভালো হলেও নতুন করে যদি ছোট পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে শানেরহাট বাজার পর্যন্ত রাস্তাটির মতো করে প্রশস্থতা বাড়িয়ে পুনঃপাকাকরণ করা হয় তাহলে খুবই ভালো হয়।

মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফারুক আহমদ বলেন, রাস্তাটি দিয়ে চলাচলকারী প্রায় ১০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তিন বছর আগে এই রাস্তাটি রিপেয়ার করা হয়েছিল। কিন্তু মাটির গুনগতমান খারাপ হওয়ার কারণে পাকা রাস্তাটি টেকসই হচ্ছে না। নতুন করে রাস্তাটি পাকাকরণ করার জন্য জাতীয় সংসদের স্পিকার স্যারের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সংস্কার হবে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মজিবর রহমান বলেন, এখন এই রাস্তাটি ১৬ ফুট আছে, ক্ষতিগ্রস্থ রাস্তা পুনঃকার্পেটিংসহ আরও দুই ফুট বৃদ্ধি পাবে। এজন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনও এই প্রস্তাব পাশ হয়নি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি