ফুলের মুচকি হাসিতে খয়ের বাগান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা: দেবিগঞ্জ চৌরাস্তা থেকে দুই কিলোমিটার উত্তরে ভাউলাগঞ্জ যাওয়ার রাস্তায় ১২৯.৪৮ একর জমিতে বাগানটি অবস্থিত। এই বাগানে একসময় খয়ের গাছ ছিল ২০০৫ সালে বিক্রি করা হয়। খয়ের গাছ গুলো বিক্রি হলেও নামটি বিলুপ্তি হয় নাই।
এই বাগানে নানান প্রজাতির গাছ রয়েছে। বনজ, ফলজ ও ঔষুধী গাছ। এই বাগানে একটি গাছের নাম জারুল তার পাতা গুলো সবুজ গরুর কানের মত লম্বা। গাছে সুন্দর ফুল ধরছে ফাগুনের হাওয়া বইছে। গাছের উপরে ফুল গুলো বাতাসে দুলছে। গাছের দিকে তাকালে মনে হয় ফুল গুলো মুচকি হাসছেন।
ফুল গুলো গোলাপি রঙের। পাপড়ি গুলো ছোট পাতার মত ঝিকঝিক করে ঝুলছে। ফুল গুলো ধরার পর গাছে অনেক দিন থাকে।তাই দেখতেও ভালো লাগে। বাগান টি অনেক বড় কিন্তু সরকারি ভাবে কোন পাহারাদার নেই।এই বাগানে তিন দিকেই ছোট ছোট নদী রয়েছে।বাগানের পশ্চিম দক্ষিণ দিকে নদীতে ভেঙ্গে গেছে অনেকটাই।যদি নদীতে বাদ দেওয়া না হয় তাহলে এবছর বর্ষা মৌসুমে আরো ভাঙতে পারে। বাগানের পূর্ব দক্ষিণ দিকেও অনেকটা ভেঙ্গে গেছে।
দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা বলেন আমরা প্রতি বছর খয়ের বাগানে গাছ লাগাই। কিন্তু বাস্তবে তা ভিন্ন। বাগানের মাঝে মাঝে অনেক যায়গায় ফাকা পরে আছে। বাগানের চার দিকে রায়েছে বাড়ি।বাগানে বেতের গাছ লাগানো হয়েছে। বাগান টি দেখতে অনেক সুন্দর।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি