৬ মে ২০২৬

ফুলবাড়ীতে নবনির্মিত উপজেলা পরিষদ ও প্রশাসনিক ভবনের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে নবনির্মিত উপজেলা পরিষদ ও প্রশাসনিক ভবনের উদ্বোধন

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে চার কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা পরিষদ ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী এবং বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার মোছা. কানিজ আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন নাহার, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান উপাধ্যাক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মানিক রতন প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান জানান, এলজিইডি’র তত্ত্বাবধানে চার কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। ভবনটি নির্মিত হওয়ায় বিভিন্ন সরকারি দপ্তরের দাপ্তরিক সংকটের অবসান ঘটবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি