৪ মে ২০২৬

ফুলবাড়ীতে বেড়ীবাঁধের খাল ভরাট ও সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফুলবাড়ীতে বেড়ীবাঁধের খাল ভরাট ও সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ২০১৭ সালের ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাংলাবাজার টু প্যাড্ডার মোড় পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাঁধের প্রায় তিন কিলোমিটার এলাকায় সৃষ্টি হওয়া ৭/৮ টি বিশাল আয়তনের খাল ভরাট ও বাংলাবাজার থেকে আরডিআরএস বাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই এলাকার বাসিন্দা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল ১৭ অক্টোবর দুপুর ১২টায উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের খালের উপর প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থী মিলিত হয়ে খাল ভরাটের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম, নবম শ্রেণীর শিক্ষার্থী কোহিনুর খাতুন, হালিমা খাতুন, স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান,আতাউর রহমান,ইউসুফ আলী, তছলিম মাষ্টার ও ইউপি সদস্য খৈমুদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালের বন্যায় বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ায় ধরলা নদীর পানি সামান্য বৃদ্ধি পেলে ওই খাল গুলো দিয়ে লোকালয়ে প্রবেশ করে। ফলে প্রতিবছর ঘরবাড়ী ও ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর বালু পড়ে নষ্ট হয় ফসলী জমি। তাছাড়া বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের পার্শ্ববর্তী এলাকার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের ফুলবাড়ী ও কুড়িগ্রামের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ওই বেড়ীবাঁধটি। কয়েক জায়গায় গভীর খাল হওয়ায় বর্ষাকালে সীমাহীন কষ্ট করে আমাদের যাতায়ত করতে হয়। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরী ভিত্তিতে খাল ভরাট ও রাস্তা সংস্কারের দাবী জানাচ্ছি ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি