ফুলবাড়ীতে আনছার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী (দিনাজপুর)থেকে: দিনাজপুর ফুলবাড়ীতে গতকাল সোমবার সকালে জিএম স্কুল ঈদগাহ মাঠে উপজেলা সেচ্ছাসেবী ৩০০ আনছার সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দিনাজপুর সদর আনছার ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ হাসানুল মবিন এবং প্রশিক্ষিক মোছাঃ তাহেরা সুলতানাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। উল্লেখ্য উপজেলার পুরুষ ১৫০ জন ও সেচ্ছাসেবী মহিলা আনছার ১৫০ জনের মাঝে সরকারের ত্রান তহবিল থেকে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি