ফুলবাড়ী সীমান্তে ৫২ কেজি গাঁজা আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা। শনিবার দিবাগত গভীর রাতে এ অভিযান চালায় বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৩ এর সাব-পিলার ৬ এসের পাশ দিয়ে শনিবার গভীর রাতে ৮/৯ জন মাদক চোরাকারবারীরা গাঁজার পোটলা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি তাদেরকে ধাওয়া করলে তারা আবারও ভারতের দিকে চলে যায়।
এসময় তারা গাঁজার পোটলা ফেলে যায়। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি