৪ মে ২০২৬

ফুল গ্রহণে অস্বীকৃতি পরিকল্পনামন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
ফুল গ্রহণে অস্বীকৃতি পরিকল্পনামন্ত্রীর

সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা ফুল দিতে চাইলে তা নেননি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাপ্রেস ডেস্ক:   পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথমদিনের মতো অফিস করলেন মন্ত্রণালয়ে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে দুপুর ২টায় আসেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা ফুল দিতে চাইলে তিনি প্রত্যাখান করেন।

এরপর অফিস থেকে বেরিয়ে এনইসি সম্মেলন কক্ষে যাওয়ার পথে মন্ত্রী  বলেন, আমি ও আমরা ব্যতিক্রমী কিছু করতে চাই। এজন্য গতানুগতিকতার বাইরে চিন্তা করছি। আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফুল নেওয়ার চেয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি। তাই সচিবদের ফুলের শুভেচ্ছা নেইনি। অতীতের সরকারতো এসব করতো। আমরাও যদি এসব করি তাহলে কেমন করে হবে। 

আসন্ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। আজকে প্রথম মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী। 

আগামীর পরিকল্পনা বিষয়ে আমির খসরু বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম।  আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই। 

মন্ত্রী আরও বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি আপনারা সবাই জানি। আমি সব কিছু আগে রিভিউ করি তারপরে কথা বলি।

এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।  সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি