৮ মে ২০২৬

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, আটক ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, আটক ৩

বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই এলাকার জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রাখে।

এ সময় ওই বাড়ি থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই ছেলে ফরিদ উদ্দীন (২৭) ও জামাল উদ্দীন (২৩) এবং ফরিদ উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লার তক্কার মক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের একটি টিনশেড বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তাদের জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম পৌঁছালে অভিযান শুরু হবে বলে তিনি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি