৮ মে ২০২৬

ফরম ফিলাপের টাকা জোগার করতে না পারায় কালকিনিতে পরীক্ষার্থীর আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরম ফিলাপের টাকা জোগার করতে না পারায় কালকিনিতে পরীক্ষার্থীর আত্মহত্যা

বাংলাপ্রেস ডেস্ক : পরিবারের লোকজন ফরম ফিলাপের টাকা জোগার করতে না পারায় মাদারীপুরের কালকিনিতে নারায়ন মল্লিক(১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার সদানন্দ মল্লিকের ছেলে নারায়ন মল্লিক নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। ইতমধ্যেই শুরু হয়েছে ফরম ফিলাপ। পরীক্ষার ফরম ফিলাপ করার জন্য তার পরিবারের কাছে নারায়ন টাকা চান। কিন্তু তার পরিবার দরিদ্র হওয়ায় এ টাকা দিতে ব্যর্থ হন।

আরো পড়ুন :  ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬জনের জরিমানা

এনিয়ে তার পরিবারের লোকজনের সাথে নারায়নের বাকবিতন্ডা হয়। এক পর্যায় নারায়ন অভিমান করে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নারায়নের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দন বলেন, ফরম ফিলাপের টাকা নিয়ে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব করে নারায়ন আত্মহত্যা করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি