৫ মে ২০২৬

ফ্রিজে কতদিন পর্যন্ত ভালো থাকে মাংস ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্রিজে কতদিন পর্যন্ত ভালো থাকে মাংস ?
বাংলা প্রেস ডেস্ক: ফ্রিজ ও ফ্রিজারে অনেকদিন পর্যন্ত মাংস সংরক্ষণ করে খাই আমরা। কাঁচা হোক কিংবা রান্না করা, নির্দিষ্ট সময়ের পর সংরক্ষণ করলে নষ্ট হয়ে যায় মাংসের পুষ্টিগুণ। আমেরিকার সরকারি ওয়েবসাইট ‘ফুড সেফটি’র তথ্য মতে কোন মাংস কতদিন পর্যন্ত সংরক্ষণ করা নিরাপদ, জেনে নিন সেটা। মুরগির মাংস কাঁচা মুরগির মাংস ১ থেকে ২ দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রাখতে পারবেন। ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রাখলে ৯ মাস পর্যন্ত ভালো থাকবে। আর আস্ত মুরগি রাখলে এক বছর পর্যন্ত রাখতে পারবেন। রান্না করা মাংসের ক্ষেত্রে নরমাল ফ্রিজে কয়েক দিন এবং ফ্রিজারে ২ থেকে ৬ মাস পর্যন্ত রাখতে পারবেন। তবে অবশ্যই মুখবন্ধ পাত্রে রাখতে হবে। গরু কিংবা খাসির মাংস ফ্রিজে ৩ থেকে ৫ দিন পর্যন্ত ভালো থাকে রেড মিট। ফ্রিজারে রাখলে ১ বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। রান্না করা মাংস ৩ থেকে ৫ দিন ফ্রিজে এবং ৬ মাস পর্যন্ত ফ্রিজারে রাখা নিরাপদ। মাংসের কিমা কিমা করা মাংস ফ্রিজারে ৪ মাসের বেশি রাখবেন না। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি