৬ মে ২০২৬

ফ্রিজে এক মাস রাখা যাবে ফাইজারের টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্রিজে এক মাস রাখা যাবে ফাইজারের টিকা
বাংলাপ্রেস ডেস্কঃ ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা এখন আগের চেয়ে বেশিদিন ফ্রিজে রাখা যাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানিয়েছে, টিকার ভায়াল খোলা না হলে ফ্রিজে এক মাস পর্যন্ত রাখা যাবে। আগে এই টিকা ফ্রিজে মাত্র পাঁচ দিন রাখা যেত। এখন সাধারণ ফ্রিজেও সংরক্ষণ করা যাবে টিকা। সংরক্ষণের সময়সীমা বাড়ানোর ফলে ইউরোপজুড়ে টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্নিষ্টরা। এতদিন অতি শীতল অবস্থায় টিকা সংরক্ষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় বহনে বড় ধরনের অসুবিধা ছিল। এ কারণে বিশ্বের অনেক দেশে ফাইজারের টিকা ব্যবহার কঠিন হয়ে পড়েছিল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ফাইজারের টিকা হিমাঙ্কের ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ ও পরিবহন করা যাবে বলে অনুমোদন দিয়েছিল। এর আগে জানানো হয়েছিল, এই টিকা হিমাঙ্কের ৮০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে। এ মাসের শুরুর দিকে কানাডা ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে। ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকা গত ডিসেম্বরে ইউরোপীয় মেডিসিনস এজেন্সির অনুমোদন পায়। তখন এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ১৬ বছরের বেশি বয়সীদের দেওয়ার জন্য অনুমোদন পেয়েছিল। সূত্র :বিবিসি ও এনডিটিভি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি