৮ মে ২০২৬

ফরিদপুরের পদ্মার পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরের পদ্মার পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর

ফরিদপুর থেকে সংবাদদাতা: হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ফরিদপুরের পদ্মার পানি। এতে ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানলে, ডিক্রিরচর ও চরমাধবদিয়া এই তিনটি ইউনিয়ন তলিয়ে গেছে। গত দুই দিনে জেলার নদ- নদীতে পানি বাড়লেও বৃহস্পতিবার তা অপরিবর্তিত ছিল।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ফারাক্কার বাঁধ খুলে দেয়ার কারণে বাংলাদেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পদ্মার পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি উচ্চতা ৮.৭৮ সেন্টিমিটার এ রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চলের সবজি জাতীয় ফসলের ক্ষতি হয়েছে, এছাড়া গুঁটি পেঁয়াজ ক্ষেত তলিয়ে যাওয়ায় শীতকালীন পেয়াজ নষ্ট হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ফরিদপুরের নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে আমরা সব সময় খোঁজ নিচ্ছি। দুশ্চিন্তার কারণ নেই, জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। যে কোনো বিপদে সকলকে নিয়ে মোকাবিলা করতে পারব।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি