ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার ২৩ অক্টোবর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যক্তিকে বিভিন্ন অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। আদালত সূত্রে জানা যায় উপজেলায় বিএসটিআই্৩৯;র উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে ওজন পরিমাপক যন্ত্রের অনুমোদন না থাকায় ২০১৮ এর ৩২ (১) ধারা অপরাধে চন্দন সাহাকে ৫ হাজার, সমীর কুমার সাহাকে ৫ হাজার ও ছাকি ফিলিং স্টেশনকে তেলের পরিমাণ কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারা অপরাধে আইসক্রিম ফ্যাক্টরির মো. রাজু শেখকে ২০ হাজার, মো. চুন্নু শেখকে ২০ হাজার টাকা ও সহ রাইল বাজারে অবস্থিত বৈশাখী ড্রিংকিং ওয়াটার ও বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরির কোন প্রকার অনুমোদন না থাকায় দোকান বন্ধ করার পাশাপাশি মালিক মো. লিটন মোল্যাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি