ফরিদপুরে উগ্রবাদ প্রতিরোধে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর জেলার জনপ্রতিনিধিদের নিয়ে ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের পক্ষ থেকে উগ্রবাদ প্রতিরোধে জন প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় কবি জসীমউদদীন হলে ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের আয়োজনে ও বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মানিক রায়, ডিএমপির সিটিটিসি ইউনিটের উপপুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম), সদর উপজেলা নির্বাহী মো: মাসুম রেজা প্রমুখ। এসময় ফরিদপুর জেলার জনপ্রতিনিধিদের নিয়ে উগ্রবাদ প্রতিরোধ বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্রশিক্ষন প্রদান করেন ডিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম (বিপিএম বার)। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারি পুলিশ সুপার নোমান আহমদ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি