৪ মে ২০২৬

ফরিদপুরে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুরে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনমালীপুর-নড়াইল রেলস্টেশন এলাকায় ১৫ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৮টায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষে সোহেল খান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোহেল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের নাজির খানের ছেলে। সোহেল ক্ষতিগ্রস্ত অটোরিকশার চালক ছিলেন। বনমালীপুর-নড়াইল রেলস্টেশন থেকে ৫০ গজ দূরে অরক্ষিত একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ওই রেলক্রসিংয়ের উভয়পাশে দোকান এবং গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে মেজো সোহেল খান অটোরিকশা চালাতেন। সকালে তিনি অটো নিয়ে বের হন। পরে অরক্ষিত ওই রেল ক্রসিং পার হওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি