ফরিদপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মানিক রায়, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা প্রমুখ। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা গ্রুপ করে সমবেত কন্ঠে অংশ নেয়। পরে তাদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন অতিথিরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি