৪ মে ২০২৬

ফরিদপুরে শত কোটি মূল্যের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুরে শত কোটি মূল্যের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে শত কোটি টাকা (কথিত মূল্য) মূল্যের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের আলফাডাঙ্গার তিতুরকান্দি নামক এলাকা থেকে ওই তক্ষকটি উদ্ধার করা হয়।

পরে বৃহস্পতিবার ( ৮ জুলাই ) আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বিরল প্রাণীটিকে অবমুক্ত করেন।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (৬জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, জেলার আলফাডাঙ্গার তিতুরকান্দি নামক এলাকায় একটি বিরল প্রজাতির তক্ষক কেনা-বেঁচা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তক্ষক রক্ষিত একটি ব্যাগ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পুলিশ অতপর তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় আজ বৃহস্পতিবার পুলিশ আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। যার জিডি নং- ২৬৪। পরে আজ বৃহস্পতিবার অবমুক্ত করা হয় শত কোটি টাকা দামের তক্ষকটি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লোকমুখে তারা জানতে পারে তক্ষকটির কথিত মূল্য ১'শত কোটি টাকা।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বলেন, বিরল প্রজাতির তক্ষকটি আমরা আজ আলফাডাঙ্গা থানার পাঁশে অবমুক্ত করি। লোকমুখে শুনেছি এ তক্ষকটির কথিত মূল্য ১০০ কোটি টাকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি