ফরিদপুরে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২
ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের বাইখীর নামক স্থানে বৃহস্পতিবার (১৭.১০.১৯) সন্ধ্যায় পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নয়ন শেখ (২৬) নামে এক যুবক নিহত ও অপর ২ সঙ্গী আহত হয়েছে। নয়ন শেখ ধুলপুকুরিয়া গ্রামের মুসা শেখের ছেলে।
আহতরা হলো বাইখির গ্রামের রবিন মোল্যা (১৮) ও সোহাগ মোল্যা (১৮)। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদপুর যাওয়ার পথে কানাইপুর নামকস্থানে নয়ন মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতির মোটরসাইকেল আরোহীরা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের (ঢাকা-মেট্রো-ন ১৩-৫৮৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পিকআপ জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পেলে পুলিশ বাদি হয়ে মামলা করা হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি