৮ মে ২০২৬

ফরিদপুরে ‘মহামূল্যবান’ ধাতব পিলার উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে ‘মহামূল্যবান’ ধাতব পিলার উদ্ধার

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরে পৌর পুকুরে নির্মাণ ও সংস্কার কাজ চলাকালে পানির মধ্য থেকে ১৮১৮ সালের একটি ধাতব পিলার উদ্ধার করা হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরে শহরের জুবিলি ট্যাংক নামে খ্যাত পৌর পুকুরের সংস্কার ও নির্মাণ কাজ চলাকালে এটি উদ্ধার করা হয়। পিলারটি বর্তমানে ফরিদপুর পৌরসভা ভবনের নিচতলায় রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি বৃটিশদের বসানো সীমানা পিলার, যা বজ্রপাত প্রতিরোধক এবং মহামূল্যবান। উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই অনেকেই দূর-দূরান্ত থেকে পিলারটি দেখতে ছুটে আসেন। ফরিদপুর পৌরসভা এবং ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে এ পৌরপুকুরের সংস্কার ও নির্মাণ কাজ চলছে।

ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের সমন্বয়কারী ইকরাম হোসেন বলেন, দুপুর ১২টার দিকে পুকুরের পশ্চিম দিকে একটি ঘাটলার মাটি খোঁড়ার সময় ওই পিলারটি পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে পৌরসভা ভবনে নিয়ে আসা হয়। পিলারটির এক দিকে চোখা অপরদিকে ত্রিভুজাকৃতির। এটি আনুমানিক দুই ফুট দৈর্ঘ্য ও এক ফুট ব্যাস বিশিষ্ট। গায়ে লেখা রয়েছে বি টি ই এস ডট কম। এতে ১৮১৮ লেখাও রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি