৮ মে ২০২৬

ফরিদপুরে লকডাউন এলাকায় চাল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে লকডাউন এলাকায় চাল বিতরণ

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে শহরের দুইটি যৌনপল্লিকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় পার করতে দুঃস্থ যৌনকর্মীদের মাঝে চাল বিতরণ করেছে জেলা প্রশাসন। রবিবার (২২ মার্চ) বিকালে শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকার ১১০ জন ও শহরের রথখোলা যৌনপল্লীর ২৩৭ জন যৌনকর্মীদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে। বিকালে ডিক্রীরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান, ডিক্রীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দুলাল ফকির, ইউপি সদস্য শহিদুল ইসলাম পাঞ্জু, আসাদুজ্জামান জলিল প্রমুখ। ইউএন মো. মাসুম রেজা বলেন, লকডাউনের ফলে তাদের জীবিকা সহায়ক হিসেবে দুটি যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এই দুই পল্লীর সকল যৌনকর্মীর প্রত্যেককে মানবিক খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি