৭ মে ২০২৬

ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন শনাক্ত

ফরিদপুর থেকে সংবাদদাতা : এই প্রথম ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুই রোগির সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লক ডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। দুইজনের শরীরে করোনা পজেটিভ হওয়ায় ফরিদপুরে এই প্রথম করোনায় আক্রান্ত হওয়া রোগীর সন্ধান পাওয়া গেল। করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যক্তির। এছাড়া ওই একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যক্তিরও রিপোর্ট পজিটিভ এসেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনের ফল পজেটিভ এসেছে। ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যক্তি বাড়িতে থাকতেন না।  ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রæ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ওই দুই ব্যক্তির বাড়িতে এসে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। এলাকায় আসার পর তারা কাদের সাথে মেলামেলা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়াত সম্পর্কে তথ্য তালাশ করছি। এ বিষয়ে সঠিক তথ্য যাচাই শেষে ওই এলাকা লকডাউন করার ব্যবস্থা করা হবে।  এব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমরা পুরো উপজেলা লকডাউন না করে ওই গ্রামটাকে লকডাউন করার চিন্তাভাবনা করছি। এতে আমাদের ওই গ্রাম নিয়ন্ত্রন করা সহজ হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি