৮ মে ২০২৬

ফরিদপুরে জাতীয় বীমা দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে জাতীয় বীমা দিবস পালিত
 

ফরিদপুর থেকে সংবাদদাতা: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় এক মার্চ ফরিদপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১লা মার্চ তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানীতে যোগদান করেছিলেন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১লা মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার। দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রণব পান্ডে, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, পপুলার ইন্সুরেন্সের অতিরিক্ত প্রকল্প পরিচালক আতিকুল ইসলাম মিন্টু, জেলা সমন্বয়কারী মুন্সী সিরাজুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের শাখা ব্যবস্থাপক নাজমা ইয়াসমিনসহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি