৮ মে ২০২৬

ফরিদপুরে ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে : ফরিদপুর জেলা পর্যায়ে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ইএএলজি এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, সহকারি কমিশনার তানিয়া আক্তার, মধুখালী উপজেলা চেয়ারম্যান মীর্জা মনিরুজ্জামান বাচ্চুসহ ইউনিয়ন চেয়ারম্যান, সচিব, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক।

সভায় জেলায় ইএএলজি প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফল উপস্থাপন করেন ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। বক্তরা সামনের দিন গুলোতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ইএএলজি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে আরো বেশী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি