৪ মে ২০২৬

ফরিদপুরে হত্যাচেষ্টা মামলায় দুই শিক্ষক কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে হত্যাচেষ্টা মামলায় দুই শিক্ষক কারাগারে

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা কামারগ্রামের মো. রফিকুল ইসলাম হাসানের (৩০) দায়েরকৃত মোমরেজ ও সাদ্দামকে হত্যা চেষ্টা মামলায় একই গ্রামের ইসহাক মোল্যা (৫২) ও তার ভাই শফিকুল ইসলাম চান মোল্যাকে (৪৭) মঙ্গলবার (২২.১০.১৯) জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুন পৌর সদরের তালতলা বাজারে এসএম ট্রেডার্সে বসে টেলিভিশনে খেলা দেখার সময়ে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে গুনবহা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মোমরেজ আলী (২৯) ও গুনবহা কামারগ্রামের বেলায়েত শেখের ছেলে তুরান মাহমুদ সাদ্দামকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে গত ২৩ জুন বোয়ালমারী থানায় রফিকুল ইসলাম হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ৭নং আমলী আদালতে চার্জশীট দাখিল করেন।

চার্জশীটভুক্ত আসামিরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে চার্জশীট ভুক্ত ৪নং আসামি ওমরনগর-চন্দনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক মোল্যা ও তার সহদর শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম চান মোল্যার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি