৪ মে ২০২৬

ফরিদপুরে হামের প্রকোপ, ৪ শিশুর মৃত্যু ও ২৯৮ জন আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এএম
ফরিদপুরে হামের প্রকোপ, ৪ শিশুর মৃত্যু ও ২৯৮ জন আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাম রোগে মোট ২৯৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার (১৫ এপ্রিল) সকালে এক ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানায়। 

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন হাম রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। 

উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর সদরে ১৪ জন, বোয়ালমারীতে ১২ জন, আলফাডাঙ্গা উপজেলায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, সালথায় ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন, নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। 

এদিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৭ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি