৫ মে ২০২৬

ফরিদপুরে গোল্ডেন কার্বন ফ্যাক্টরীর জমি দখলের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে গোল্ডেন কার্বন ফ্যাক্টরীর জমি দখলের অভিযোগ

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউপির জয়নগর গ্রামে অবস্থিত গোল্ডেন কার্বন ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক হিরু মুন্সী সোমবার ৩ মার্চ তাঁর ফ্যাক্টরী চত্বরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় তিনি তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার (হিরু মুন্সী) ফ্যাক্টরী সংলগ্ন সাতৈর ন্যাশনাল অটো ব্রিকসের মালিক খন্দকার নাসিরুল ইসলাম ২০১৭ সালের মার্চ মাসের পর থেকে এ পর্যন্ত তার ফ্যাক্টরীর আনুমানিক ১ একর জমি অবৈধভাবে দখল করেছেন। এছাড়া তাঁর পুকুর থেকে বিভিন্ন সময় ড্রেজার দিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করে নিয়েছেন। খন্দকার নাসির ফ্যাক্টরীর জমি কিনতে চাইলে, তাঁর কাছে জমি বিক্রি না করায় আমি তাঁর রোষানলে পড়ি। তিনি আমার ফ্যাক্টরীর পাশে কিছু জমি কিনে সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিঃ গড়ে তোলেন। তখন থেকে আমাকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। গভীর রাতে আমার মালামাল ভর্তি গোডাউন পুড়িয়ে দেয়।

এতে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বিএনপি জামায়াত ক্যাডার ইলিয়াস ও আনোয়ারকে দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে জয়নগর পুলিশ ফাঁড়িকে জানালে ইনচার্জ নজরুল ইসলাম উভয়পক্ষকে ডাকলে সেখানে উপস্থিত অটো ব্রিকসের ম্যানেজার এনায়েত আমাকে হুমকি ধমকি দিলে আমি চলে আসি। সর্বশেষ কার্বন ফ্যাক্টরীর বায়ু দুষণের ভূয়া অভিযোগ এনে অটো ব্রিকসের মহিলা শ্রমিকদের দিয়ে গত ২৭ ফেব্রæয়ারি রাস্তায় মানববন্ধন করান খন্দকার নাসিরুল ইসলাম। হিরু মুন্সী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, আমি পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম মেনে ফ্যাক্টরী পরিচালনা করছি। বায়ু দুষণের কোন সুযোগ নেই। প্রতি মাসে এখান থেকে চল্লিশ হাজার ডলারের পণ্য চীনে রপ্তানি করা হয়।

এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন মিলটির মহাব্যবস্থাপক এনামুল হক মুকুল চৌধুরী, সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য তানজিল আহমেদ, নুরু শেখ, শহিদ মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি