ফরিদপুরে ডেঙ্গু জ্বরে এক যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের চরভদ্রাসনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২৯ জুলাই সোমবার ভোরে উপজেলার লোহারটেক বাছারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। সেলিম বিশ্বাস ওই গ্রামের কদম বিশ্বাসের ছেলে। তার রাজধানীর যাত্রাবাড়ীতে মোটর গ্যারেজ ছিল।
নিহতের স্ত্রী মুন্নি আক্তার বলেন, বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হন সেলিম। প্রথম দুদিন ফার্মেসি থেকে ওষুধ কিনে খেলেও কোনো প্রতিকার না পেয়ে ২৮ জুলাই রোববার বিকেলে জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়ি আসেন। বিকেলে স্থানীয় আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা তাকে সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি আরও বলেন, সেলিমকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি