৪ মে ২০২৬

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তে হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তে হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন বাশার রাজু নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭.০৮.১৯) সকালে সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাজুর বাড়ি মাগুড়া জেলার সদর উপজেলার চাদপুর গ্রামে। সে মাগুড়ার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক শাখার ছাত্র।

হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন বাশার রাজু মাগুরা থেকে ডেঙ্গু নিয়ে গত ১২ আগষ্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিলো। এদিকে সরকারী হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে

এ পর্যন্ত ৪জন ডেঙ্গু রোগির মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের হাসপাতাল গুলোতে ভর্তি হয়েছেন ৭৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৬ জন এখন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ১৩০ জনকে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৬জন রোগি। গত ২০ জুলাই থেকে ১৭ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১০০ জন। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৭০জন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বলু এক ডেঙ্গু রোগির মৃত্যুর কথা স্বীকার করে জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এখন হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ৩৩১ জন। এতো রোগির ভতির্র কারনে বেডের সমস্যা তৈরি হয়েছে মেডিকেলে। হাসপাতালের কোথাও কোন বেড নেই। তারপরেও আমরা সকলে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্ব্বচ সেবা দেওয়ার জন্য রোগিদের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি