ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জন হাসপাতালে ভর্তি
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে গত কয়েকদিনে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৯জুলাই সোমবার ভোরে সেলিম বিশ্বাস নামের একজন মারা গেছেন। আর একজন সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।
বর্তমানে হাসপাতালটিতে ২৯ জন রোগী ভর্তি রয়েছেন। ভর্তিকৃত রোগীদের বিশেষ ভাবে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কতৃপক্ষ। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের বেশীর ভাগই ফরিদপুর হলেও তারা ঢাকায় ছিলেন বিভিন্ন পেশায়। জ্বর হবার পর তারা ফরিদপুরে এসেছেন। হাসপাতালে কত্যর্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থান ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে প্রতিদিনই দু’একজন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছেন।
হাসপাতালে থাকা রোগীদের বিশেষ নজরদারীতে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন। যারা ভর্তি রয়েছেন তাদের অধিক গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি