৪ মে ২০২৬

ফরিদপুরে চোরাই মটর সাইকেল চক্রের পাচঁ সদস্য আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুরে চোরাই মটর সাইকেল চক্রের পাচঁ সদস্য আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চারটি চোরাই মটর সাইকেল চোর চক্রের পাচঁ সদস্যকে আটক করেছে। শনিবার(২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিলা রোড বাজার হতে ফরিদপুর জেলার চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের চক্রের মুলহোতা মোঃ শামীম মাতুব্বর (২১)কে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে একে একে আটক করা হয় চারজনকে। অভিযান এর সময় উদ্ধার করা হয় চারটি মটর সাইকেল। শামীমছাড়া আটক অন্যরা হলেন- হাসিবুল হাসান (২২), তানজিল ইসলাম শান্ত (২৪), আসিব খাঁন ওরফে টগর (২০) ও শান্ত ইসলাম (২০)। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম জানান, ফরিদপুর জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মটর সাইকেল চক্রের পাচঁ সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে এই চক্রের মূল হোতা মোঃ শামীম মাতুব্বরকে আটকের মধ্যে দিয়ে মূলত এই চক্রের সন্ধান লাভ করা সম্ভব হয়। তিনি বলেন আটকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত। অভিযান চালিয়ে তাদের কাছে থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ আব্দুল জব্বার বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৮৩। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি