৭ মে ২০২৬

ফরিদপুরে বাবা-মা-ছেলে-নাতনিসহ ৯ জন করোনাক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে বাবা-মা-ছেলে-নাতনিসহ ৯ জন করোনাক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মা-ছেলে-নাতনি ও বাবা-ছেলেসহ আরও নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৪২ জন করোনা রোগী সনাক্ত হলো।

১২ মে,মঙ্গলবার যাদের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে সাতজনের বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে। এছাড়া মধুখালীতে একজন ও নগরকান্দায় একজন রয়েছে।

বোয়ালমারীতে শনাক্ত হওয়া ব্যাক্তিদের মধ্যে মা (৬০), ছেলে (৪৪), নাতনি (২৬) রয়েছে। এছাড়া রয়েছে বাবা (৫৫) ও ছেলে (২৫)। এছাড়া রয়েছে ৬২ বছরের এক বৃদ্ধ এবং ২০ বছরের এক তরুণ।

ঢাকা থেকে আগত এক নারী আত্মীয়ের মাধ্যমে বোয়ালমারীর চতুল ইউনিয়নের ওই গ্রামে করোনা ছড়ায়। এর আগে গত ১০ মে আগত নারীর পাঁচ স্বজন আক্রান্ত হন। মধুখালীতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৪ বছরের এক ব্যাক্তি। তিনি উপজেলার জাহাপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি ৯ মে অসুস্থ হয়ে ফরিদপুরে আসেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিনি।

আক্রান্ত অপরজন হলেন নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ৩২ বছর বয়সী এক ব্যাক্তি। তিনি ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গত ৪ মে ফরিদপুর আসেন। ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে মঙ্গলবার নতুন করে নয়জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এই ৪২ জনের মধ্যে বোয়ালমারীতে ১৭, ফরিদপুর সদরে ৮, নগরকান্দায় ৬, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, সদরপুর ও মধুখালীতে ২ জন করে।

ফরিদপুর করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে জানা গেছে, মঙ্গলবার এ ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ৬৮ এবং গোপালগঞ্জের ৭৭ জন । মঙ্গলবার ফরিদপুরের নয়জন ও গোপালগঞ্জে তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন আরও বলেন, এর মধ্যে সাতজন সুস্থ হয়েছেন। এর মধ্যে নগরকান্দার ৪ এবং বোয়ালমারী, চরভদ্রাসন ও ভাঙ্গায় ১ জন করে রয়েছেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ইউনিয়নের ওই গ্রামটি আগে থেকেই বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল নগরকান্দার ডাঙ্গী ও মধুখালীর জাহাপুর ইউনিয়নের গ্রামটিও বিচ্ছিন্ন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি