৮ মে ২০২৬

ফরিদপুরে ১১৬৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে ১১৬৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর র‌্যাব ও ডিবির পৃথক দুটি অভিযানে শহরের রাজবাড়ী রাস্তার মোড় ও ধলার মোড় এলাকা থেকে ১১৬৬ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বেনাপোল থেকে আসা একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৯৬৬ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় যশোর জেলার মোঃ নয়ন হোসেন(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বলেন নয়ন দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে ফরিদপুরসহ আশেপাশের জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রিয় করে আসছিলো।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। অপর দিকে গত সোমবার সন্ধ্যায় ডিবির ওসি বিপুল কুমার দের নেতৃত্বে এক অভিযানে শহরের ধলার মোড় এলাকা হতে ২০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন ভাঙ্গা উপজেলার মোঃ শামীম ও সদর উপজেলার আনন্দ বাজারের আলমাছ সেখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি