৭ মে ২০২৬

ফরিদপুর মেডিকেলের ১৬টি ভেন্টিলেটরই নষ্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর মেডিকেলের ১৬টি ভেন্টিলেটরই নষ্ট

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুর জেলায় ২০ লক্ষাধিক মানুষের জন্য ছিল ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ১৬টি ভেন্টিলেটর। এর সবগুলোই এখন নষ্ট। এগুলো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ শয্যা বিশিষ্ট আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রয়েছে।

জীবন রক্ষাকারী ভেন্টিলেটর বা কৃত্রিম পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার ১৬টি যন্ত্র ছাড়া ফরিদপুরের সরকারি কিংবা বেসরকারি পর্যায়ের কোনো হাসপাতালে ভেন্টিলেটর নেই। ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক গনেশ কুমাল আগরওয়ালা বলেন, ১১৫ শয্যার এ হাসপাতালে ভেন্টিলেটরের সুবিধা নেই। ফমেক হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, প্রায় পাঁচ বছর আগে এ হাসপাতালে আইসিইউ চালু করতে ১৬ শয্যার জন্য ১৬টি ভেন্টিলেটর আনা হয়। কিন্তু স¤প্রতি করোনাভাইরাস সংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ার পর ওই ১৬টি ভেন্টিলেটর পরীক্ষা করে দেখেছি যার একটিও কাজ করে না।

ফরিদপুর বিএমএ সভাপতি আসম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওই ১৬টি ভেন্টিলেটর ছাড়া ফরিদপুরের সরকারি কিংবা বেসরকারি পর্যায়ের কোনো হাসপাতালে ভেন্টিলেটর নেই। তিনি বলেন, ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর হার্ট ফাউন্ডেশন, ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, আরোগ্য সদনসহ ফরিদপুরের বেসরকারি কোনো হাসপাতালে ভেন্টিলেটরের সুবিধা নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেটরগুলো ঠিক করে পুণরায় চালু করার বিষয়ে আলোচনা হয়।

কিন্তু সদস্যরা অভিমত ব্যক্ত করে বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর যন্ত্রপাতি কেনার অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান রয়েছে। এ অবস্থায় ওই ভেন্টিলেটরগুলো ঠিক করার উদ্যোগ নেয়া কতটা আইন সম্মত হবে তা ভেবে দেখার বিষয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি