ফরিদপুর ডিসির আন্তরিকতায় করোনাক্রান্ত ডাক্তারকে ঢাকায় প্রেরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে : ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের আন্তরিক প্রচেষ্টায় করোনাক্রান্ত ডাক্তার শফিকুর রহমানকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৪ টা ৫ মিনিটে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের হেলিপ্যাড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে ডাক্তার শফিকুর রহমানকে অ্যাম্বুলেন্স যোগে নদী গবেষণা ইনস্টিটিউটে নেওয়া হয়। ডাক্তার শফিকুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান।
তিনি গত ৬ জুলাই করোনা আক্রান্ত হন। নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। বিষয়টি অবগত হলে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি