৫ মে ২০২৬

ফরিদপুর-২ আসন চষে বেড়াচ্ছেন জামাল হোসেন মিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুর-২ আসন চষে বেড়াচ্ছেন জামাল হোসেন মিয়া

বাংলাপ্রেস ডেস্ক: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। শুক্রবার সন্ধ্যায় সালথা উপজেলার তালমা মোড়ে ও তার আশপাশের এলাকায় ভোটারদের কাছে সাজেদা চৌধুরীর জন্য নৌকার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি।

পরে তালমা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক জামাল হোসেন মিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ছেলে শাদাব আকবর, সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়া, উপনেতার দেবর নাছির চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার কুদ্দস প্রমুখ।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে জামাল হোসেন বলেন, আমরা সবাই আজ ঐক্যবদ্ধ হয়েছি নৌকার পক্ষে। আমাদের দুই উপজেলার আওয়ামী লীগের কোনো নেতার ভেতর কোনো রকমের মতবিরোধ নেই। শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরব।

জামাল হোসেন মিয়া বলেন, সাজেদা চৌধুরী একটি নাম নয় শুধু, তিনি বাংলাদেশের একটি ইতিহাসের নাম। নৌকার পক্ষে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়ে যাব।

জামাল হোসেন এর আগে সালথা উপজেলায় নৌকার পক্ষের বিভিন্ন সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বিপি/মিম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি